http://www.bangla.24livenewspaper.com/science-technology/computer/7267-china-has-invented-most-powerful-computer
আসুসের নতুন ল্যাপটপ, বাঁকানো যাবে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে
by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক Published: 09 June 2016
বাংলাদেশের গ্রাহকদের জন্য উন্নত প্রযুক্তির আকর্ষণীয় ডিজাইনের ল্যাপটপ বাজারে এনেছে আসুস। 'আসুস ভিভো বুক ফ্লিপ' মডেলের ল্যাপটপটির বিশেষ সুবিধা হলো এটি ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো যাবে। বিশেষ সুবিধাযুক্ত এই ল্যাপটপ দেশের বাজারে গ্রাহকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে বলে আশাবাদ জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। এটির দাম ৬৫ হাজার টাকা।
ইন্টেল কোর আই ফাইভ প্রসেসরের এই ল্যাপটপটির অন্যতম বৈশিষ্ট হচ্ছে এটির ব্যাটারি ব্যাকআপ। এতে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির ব্যাটারি। একবার পূর্ণ চার্জ দিলে টানা দশ ঘণ্টা নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।
advertisement
আল্টা স্লিম এই ল্যাপটপটির ওজন মাত্র ১.৭ কেজি হওয়ায় এটি বহনেও তেমন ঝামেলা পোহাতে হবে না। রয়েছে উন্নত গ্রাফিক্স কার্ড এবং ৫১২ এসএসডি স্টোরেজ। নতুন প্রজন্মের এই ল্যাপটপটিতে সর্বাধুনিক প্রযুক্তির টাচ সেন্সরও ব্যবহার করা হয়েছে। যা টাচ স্ক্রিনের অন্য রকম অভিজ্ঞতা দিবে ব্যবহারকারিদের।
৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো সম্ভব বলে ল্যাপটপটি চাইলে ট্যাবের মত করেও ব্যবহার করা যাবে। এ ধরনের ডিজাইনের ল্যাপটপ বাজারে খুব বেশি নেই। অন্য যেগুলো আছে, সেগুলোর তুলনায় একটু বেশিই সুবিধা পাবেন আসুসের ল্যাপটপটিতে।
১৩.৩ ইঞ্চি মনিটরের ল্যাপটপটির মেমোরিতে ব্যবহার করা হয়েছে এসএসডি টেকনোলজি। এটি গতানুগতিক এইচডিডি টেকনোলজির মেমোরির চেয়ে বেশি গতি সম্পন্ন। ফলে ভিভোবুকে আপনি পাবেন কাঙ্খিত গতি। যা আপনার দৈনন্দিন কম্পিউটিংয়ে নিয়ে আসবে নতুন ধরনের স্বাদ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন