বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪

Testing.....



ওয়ার্ল্ড কাপ ফুটবল ২০১৪ টুর্নামেন্টের ওপেনিং ম্যাচে সাও পাওলোতে ব্রাজিল একটি বিতর্কিত পেনালটির সাহায্যে - গোলে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিজয়ী হয়েছে ইতিপূর্বে ব্রাজিল পাচবার চ্যাম্পিয়ন হলেও অনেকের মতে এই ম্যাচে ব্রাজিলিয়ান ফুটবল ছিল অনাকর্ষনীয় তারা বলেন, এভাবে খেললে ব্রাজিল এবার চ্যাম্পিয়ন হবে না টুর্নামেন্টের দ্বিতীয় দিনে গত ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন স্পেনও একটি বিতর্কিত পেনালটির মাধ্যমে হল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত হল্যান্ড - গোলে বিজয়ী হয় অনেকের মতে হল্যান্ড এই ম্যাচে আরো তিনটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেছে স্পেনের এই শোচনীয় পরাজয় এবং হল্যান্ডের দুর্দান্ত নৈপুন্য ওয়ার্ল্ড কাপে প্রতিযোগী বাদবাকি ৩০টি দেশের কাছে অশনি সংকেত পাঠিয়েছে এখন বিশ্ব জুড়ে ফুটবল প্রেমীদের মনে একটা প্রশ্ন, দুই ফেভারিটের (ইংরেজি শব্দ ঋধাড়ঁৎরঃব-এর উচ্চারন বাংলা বানান ফেভারিট - ফেবারিট নয়) যদি এই অপ্রত্যাশিত দুর্বল অবস্থান হয়, তাহলে এবার ওয়ার্ল্ড কাপ ফুটবল চ্যাম্পিয়ন কোন দেশটি হবে? এই একটি প্রশ্ন যখন স্টেডিয়াম থেকে ফাস্ট ফুড শপে এবং বাড়ি থেকে অফিসে, সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তখন ব্রাজিল থেকে প্রায় দশ হাজার মাইল দূরে বাংলাদেশে রাজনীতি প্রেমীদের মুখে উচ্চারিত হচ্ছে অন্য আরেকটি প্রশ্ন

সেটি হলো কেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে, বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান, বর্তমানে লন্ডনে বসবাসরত চিকিৎসাধীন তারেক রহমান গত মার্চ থেকে প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কর্মকান্ডের মুল্যায়ন করে চলেছেন?

কেন? কেন? কেন?